রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতির নব নির্বাচিত কার্যকরী কমিটি শপথ গ্রহণ করেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে এই শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি জনাব জুয়েল সিকদার, সহকারী রেজিস্ট্রার (এস্টেট) সেতু চাকমা উপস্থিত ছিলেন।
এছাড়া ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড.নিখিল চাকমা, রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি ও সহকারী রেজিস্ট্রার (একাডেমিক) মাহবুব আরা, রাবিপ্রবি কারিগরি সমিতির সভাপতি ও মেডিকেল অফিসার সর্বদর্শী চাকমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ। 
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সভাপতি অমিরাজ দাশ। এরপরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচন ২০২৩ এর প্রধান নির্বাচন কমিশিনার মোহাম্মদ ইউসুফ নবনির্বাচিত কর্মচারী কল্যাণ সমিতির কার্যকরী সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
নবনির্বাচিত কর্মচারী কল্যাণ সমিতির কার্যকরী সদস্যদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
নির্বাচিত সদস্যবৃন্দকে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার অভিন্দন জানান এবং গঠনতন্ত্র মেনে কার্যক্রম পরিচালনা করতে ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠান শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার নবনির্বাচিত কর্মচারী কল্যাণ সমিতির কার্যকরী সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা এবং কর্মচারী এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচিত কমিটি আগামী ২ বছর পর্যন্ত কার্যকরী থাকবে। ( প্রেস বিজ্ঞপ্তি)
