রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটি জেলার রাজস্থলী থানার ওসি মফজল আহমদ খান সম্প্রতি রাঙামাটি পুলিশ লাইনে বদলি হয়েছেন। এই উপলক্ষে বৃহস্পতিবার রাজস্থলী উপজেলা প্রশাসনের মাসিক সভায় ওসি মফজল আহমদ খানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করেন। এসময় সহকারি পুলিশ সুপার আবু সালেহ, রাজস্থলী উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, বিভিন্ন বিভাগের কর্মকর্তা সাংবাদিক সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
