রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ডাক বাংলা পাড়া আরএইচস্টেপ ইউবিআর ক্লিনিকএর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এক র্যালী বেড় হয়। র্যালীটি বাঙ্গালহালিয়া বাজারে উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে এক আলোচনা সভায় মিলিত হয়। সোমবার সকালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আরএইচ স্টেপ ইউবিআর ক্লিনিক এর উপজেলা ম্যানেজার কাজী মুশফীকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ৩নং বাঙাল হালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা,বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যামং চৌধুরী, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারাধন কর্মকার।
বক্তব্য রাখেন এস আর এইচ আর ট্রেইনার রিমি চাকমা,ইয়ুথ অর্গানাইজার সারমিন আক্তার,মোঃআরিফ হোসেন,চার্লি তংঞ্চগ্যা। অনুষ্ঠান পরিচালনা করেন আরএইচস্টেপ ইউবিআর ইয়ুথ ফোরাম প্রেসিডেন্ট মোঃ হাবীবুল্লাহ মিসবা,ইয়ুথ অর্গানাইজার অলকা তংঞ্চগ্যা।
বিকালে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যুবকদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
Previous Articleবাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র স্থাপনের দাবি
Next Article কাপ্তাই ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা
