রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালি ও অনুষ্ঠিত অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদের সামনে হতে একটি র্যালি শুরু হয়। র্যালিটি বাসস্টান্ড প্রশিক্ষণ করে পুনরায় উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, কৃষি কর্মকর্তা হাসিবুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও জনপ্রতিনিধিরা। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।