রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটির রাজস্থলী উপজেলা বেসরকারি এনজিও সংস্থা কারিতাসের উদ্যোগে বুধবার প্রকল্পের উপকারভোগীদের মাঝে মুরগী ও বীজ বিতরণ করেছে। বুধবার কারিতাস অফিস প্রাঙ্গণে বিভিন্ন পাড়ার বি গ্রেড ১৪২জন উপকারভোগীদের মাঝে প্রতি জনকে ২টি করে দেশি মুরগী এবং বিভিন্ন প্রকার সবজি বীজ বিতরণ করা হয়েছে।
বিতরণকালে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্প-২ এর রাজস্থলী উপজেলার মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা। এতে উপস্থিত ছিলেন উপজেলা মাঠ সহায়কবৃন্দ এবং বিভিন্ন পাড়ার বি গ্রেড উপকারভোগীগণ।
বিতরণকালে প্রধান অতিথি বলেন, সরকারের পাশাপাশি কারিতাস কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করে চাষীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধি করেছে। ফলে বীজ রোপণ করে সবজির চাহিদা মেটাতে সক্ষম হবে। দেশি মুরগী বিতরণের মাধ্যমে সাধারণ মানুষ মুরগী পালনে উৎসাহী হবে।
