জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি সরকারি কলেজের উদ্যোগে মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ড. পার্থ প্রতীম ধর’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর জাফর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপধ্যক্ষ প্রফেসর বিধান চন্দ্র বড়–য়া, শিক্ষক পরিষদের সম্পাদক মো: ফেরদৌস কবির। প্রধান বক্তা ছিলেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান বজলুল করিম। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অনির্বান বড়–য়া ও বাংলা বিভাগের মহি উদ্দিন’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা ও সাধারণ সম্পাদক আহমেদ ইমতেয়াজ রিয়াদ।
এসময় বক্তারা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং ১৫ আগষ্টের নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের মধ্যে যারা এখনো দেশের বাইরে পলাতক রয়েছে তাদের ফিরিয়ে এনে বিচারের রায় বাস্তবায়নের দাবি জানান। 
Previous Articleশোকে শ্রদ্ধায় শোক দিবস পালন রাঙামাটি জেলা পরিষদের
Next Article খাগড়াছড়িতে জাতীয় শোক দিবস পালিত
