‘শুভ কাজে সবার পাশে থাকার প্রত্যয়ে’ দৈনিক কালের কণ্ঠের পাঠক সংগঠন-‘শুভসংঘ’ রাঙামাটি জেলা শাখার ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকালে শহরের ‘দৈনিক পার্বত্য চট্টগ্রাম’ অফিসে কমিটি ঘোষণা করেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ফজলে এলাহী।
আগের আহবায়ক কমিটির আহবায়ক অসীম দাশ গুপ্তকে সভাপতি, সদস্য মো: আকতার হোসেন কে সাধারণ সম্পাদক এবং যুগ্ম আহবায়ক শুভ্রা দাশ কে সাংগঠনিক সম্পাদক করে এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি প্রসেনজিৎ পাল, লালরিন পাংখোয়া, যুগ্ম সাধারণ সম্পাদক- তাসনিমা হক জেরিন, মো: রুবেল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক- নাসরিন আক্তার মনি, কোষাধ্যক্ষ- রুদ্র চক্রবর্তী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- অক্ষয় বড়–য়া, সমাজ কল্যাণ সম্পাদক- কাইমুল ইসলাম ছোটন, ক্রীড়া সম্পাদক-মো: মোস্তফা কামাল, নারী বিষয়ক সম্পাদক- শর্মী দেওয়ানজি। কার্যনির্বাহী সদস্যরা হলেন- মো: হাসান তুহিন, মো: সাইদুল, আনুমং মারমা, হরি কুমার ত্রিপুরা, অসি ঘোষ তুলি, রিদিতা ঘোষ, হাফিজুর রহমান, মো : রিয়াজ, মো: আল-আমিন হোসেন, নবীন দে, বর্ষা বড়–য়া।
কালের কণ্ঠ জেলা প্রতিনিধি ফজলে এলাহী বলেন, ‘শুভসংঘ সারাদেশের জেলা, উপজেলায় মহানগর ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সক্রিয় আছে। আমরা বিশ্বাস করি, তরুণরা শুভসংঘের ব্যানারে কাজ করে সব অপশক্তিকে পেছনে ফেলে দেশকে আলোকিত করে অনেকদুর এগিয়ে নিয়ে যাবে।’
নবনির্বাচিত সভাপতি অসীম দাশ গুপ্ত বলেন, ‘পড়ালেখার পাশাপাশি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের জন্য আমাদের কিছু করা উচিত- এই তাড়না থেকেই আমাদের সবার শুভসংঘে যুক্ত হওয়া। আগামীতে দেশ ও জাতির জন্য কল্যাণকর যেকোন শুভ কাজে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।’
