রাঙামাটি সরকারী শিশু পরিবার এর আয়োজনে হোস্টেল প্রাঙ্গণে পিঠা, বই ও মটরশুটি উৎসব রবিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
শিশু সদনের উপ তত্ত্বাবধায়ক লুৎফুন নেছা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা উপস্থিত ছিলেন। এ সময় রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙ্গামাটি পৌর মহিলা কাউন্সিলর রুপসি দাশ গুপ্ত, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভাঃ) রূপনা চাকমা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা শিশু সদনের শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, তোমরা নিজেদের কখনো একা ভাববে না। অভিভাবক হিসেবে সরকার তোমাদের পাশে সবসময় আছে থাকবে। সুষ্ঠ ও সুন্দরভাবে পড়ালেখা শিখে নিজেদেরকে প্রতিষ্ঠিত করো। পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ ও নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশ করে সমাজের মাঝে নিজেকে পরিচিত করো। তিনি শিশু সদনের কর্মকর্তাদের উদ্দ্যেশে বলেন, আপনার কখনো তাদেরকে তাদের বাবা-মার অভাব অনুভব করতে দেবেনা। নিজেদের সন্তানের স্যয় তাদের লালন পালন ও পরচর্যা করবে। তাদের সহযোগিতায় সরকার সবসময় পাশে আছে। তাদের যে কোন সহযোগিতায় জেলা পরিষদ পাশে থাকবে।
পরে শিশু সদনের শিক্ষার্থীদের পরিবশনায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিরা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পিঠা, বড়ই ও মটরশুটির বিভিন্ন আইটেম বিতরণ করেন।
Previous Articleফের সেনা বাড়িয়েছে মিয়ানমার, সতর্কবস্থায় বাংলাদেশ
Next Article তবে বিদায় জেলা প্রশাসক মানজারুল মান্নান
