জেলা ছাত্রলীগের সহসম্পাদক সুপায়ন চাকমাকে মারধর করার প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক দলগুলোর অব্যাহত সন্ত্রাস বন্ধের দাবিতে জেলা ছাত্রলীগের ডাকে পার্বত্য শহর রাঙামাটিতে হরতাল পালিত হচ্ছে।
সকাল থেকেই হরতালের সমর্থনে রাঙামাটি শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করছে ছাত্রলীগ নেতাকর্মীরা। শহরের তবলছড়ি,বনরূপা,রিজার্ভবাজার,কলেজগেইট,ভেদভেদীসহ বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগ নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা গেছে।
হরতালের আওতামুক্ত আছে এসএসসি পরীক্ষার্থীরা। তাদের নির্বিঘেœ পরীক্ষাকেন্দ্রে যাওয়া আসা নিশ্চিত করতে ছাত্রলীগ কর্মীরা সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতারা।
প্রসঙ্গত,সোমবার সন্ধ্যায় রাঙামাটি স্টেডিয়ামে খেলা শেষে বাড়ি ফেরার পথে জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সুপায়ন চাকমাকে একদল পিসিপি কর্মী ব্যাপক মারধর করে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। এর প্রতিবাদে তাৎক্ষনিক রাঙামাটি শহরে অবরোধ সৃষ্টি করে পুরো শহর অচল করে দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ কর্মীরা। এসময় রাস্তায় টায়ারও জ্বালায় তারা। পরে পুলিশ এসে টিয়ারশ্যাল ও ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে হামলার প্রতিবাদে মঙ্গলবার রাঙামাটিতে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন। ছাত্রলীগের কর্মসূচীকে সমর্থন করে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বরও। পুরো শহরেই থমথমে পরিস্থিতি তৈরি হয়।
২ Comments
বাল
moja lagse aank…?????