রাঙামাটি শহরের পিটিআই সংলগ্ন পাঁচ পরিবার পাড়ায় অভিযান চালিয়ে ১৯৫ লিটার মদ এবং ৯২০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার এবং এর সাথে জড়িত ২ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে এই অভিযান চালানো হয়।
রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
জনৈক সমন্বয় দেওয়ানের বাড়ীতে মদ তৈরির এই যজ্ঞ চলছিলো। এসময় শান্তি চাকমা ও টুনি চাকমা নামের দুইজনকে গ্রেফতার করা হয়। বাড়ী মালিক সমন্বয় দেওয়ানকে পাওয়া যায়নি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে সূত্র।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। 
Previous Articleকাউখালীতে জুয়া খেলা নিয়ে সংঘর্ষে আহত ১১
Next Article বাগানেই পঁচছে মৌসুমী ফল,বিপাকে পাহাড়ের চাষি
