পার্বত্য জেলা রাঙামাটিতে করোনা ভাইরাস ঝুঁকি মোকাবেলায় শহরে স্প্রে করেছে রাঙামাটি পৌরসভা।
সোমবার বিকালে শহরের কলেজ গেইট এলাকায় এ কর্মসূচীর উদ্বোধন করেন মেয়র আকবর হোসেন চৌধুরী। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন, স্যানিটারী ইন্সফেক্টর ফিরোজ আল মাহমুদ সোহেল, কনজারভেন্সি ইন্সপেক্টর দোলন বড়ুয়া, সুপারভাইজার বিপ্লব তালুকদার।
এ সময় মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, আমরা রাঙামাটি পৌরবাসীকে নিরাপদ রাখতে এই কার্যক্রম হাতে নিয়েছি। আমরা চাই এই মহামারী যেনো আমাদের শহরে প্রবেশ করতে না পারে। পরে টিমটি বনরূপা বাজারে স্প্রে করে।
কনজারভেন্সী সুপারভাইজার বিপ্লব তালুকদার বলেন, আমরা আজ থেকে প্রতিদিন শহরের সড়ক ও দেয়ালে নিয়মিত স্প্রে করবো, পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে অনুরোধ করবো আমাদের সাথে অংশগ্রহণ করুক। আমাদের লোকবলের সংকট আছে, চাইলেই সারা শহর কাভার করতে পারবো না। তাই তারা যদি এগিয়ে আসে তাহলে আমাদের ওপর চাপ কম পড়বে।
Previous Articleরাঙামাটিতে হোম কোয়ারেন্টিনে ১০৯
Next Article রাঙামাটিতে সেনাবাহিনীর মাস্ক বিতরণ
