রাঙামাটি শহরের বিহারপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ মিটার চোলাই মদসহ মদ তৈরির উপকরণ ধ্বংস করেছে রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বিহারপুর এলাকায় শুক্রবার এই অভিযান চালায়।
এইসময় উদ্ধারকৃত মদ গুলোর সবগুলোই ধ্বংস করা হয়েছে তবে কাউকে মদ তৈরির সাথে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন পল্লব হোম দাশ।
তিনি জানিয়েছেন, শহরকে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত রাখতে এটা আমাদের নিয়মিত কার্যক্রম।
