মহান বিজয় দিবসের ৪৬ বছর পূর্তিতে দিনের প্রথম প্রহরেই জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ৭১ এর রণাঙ্গনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করে রাঙামাটি মেডিকেল কলেজ পরিবার।
এরপর পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী সকাল ১০ টায় শুরু হয় “ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন -১৭। ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: টিপু সুলতান মহোদয়। 
এসময় উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সঞ্জীব কুমার পুরোহিত এবং সহযোগী অধ্যাপক ডা. ফারুক , প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী ডা. জাকির হোসেন এবং ওরাল- ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাঈনুদ্দিন স্যার। ক্যাম্পেইনে ব্যাপক মানুষের সাড়া পড়ে। প্রায় দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এই ক্যাম্পেইনে।
এছাড়াও সকাল সাড়ে দশটায় মেডিকেল এর শিক্ষার্থীদেরে লেখা নিয়ে প্রকাশিত দেয়ালিকা ‘চিরন্তন’ এর ৪র্থ সংখ্যা উন্মোচন করেন অধ্যক্ষ । প্রসঙ্গত, এবারের দেয়ালিকাটি সম্পাদিত হয়েছে মেডিকেল কলেজের ৩য় ব্যাচ এর শিক্ষার্থীদের দ্বারা।
দুপুরের পর মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ প্রদর্শন করা হয় কলেজ মিলনায়তনে। 
Previous Articleএই পাহাড়েই ঘুমিয়ে আছেন এক বীরশ্রেষ্ঠ….
Next Article রাঙামাটি সরকারি মহিলা কলেজে বিজয় দিবস উদযাপন

১ Comment
জয় বাংলা।