সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সারাদেশের মতো নানা কর্মসূচী পালন করেছে পার্বত্য চট্টগ্রামের একমাত্র মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি মেডিকেল কলেজ।
সকালে শহরের ভেদভেদীস্থ বঙ্গবন্ধুর স্মৃতি ম্যুরালে সকাল পুষ্পমাল্য অর্পন করার মধ্য দিয়েই দিনের কর্মসূচী শুরু করে প্রতিষ্ঠানটি। পুষ্পমাল্য অর্পন শেষে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: টিপু সুলতান বঙ্গবন্ধুর জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন ৷
এসময় উপস্থিত ছিলেন ডা. মনোজ বড়ুয়া, ডা. কোহিনূর পারভীন, ডা. মাজহারুল হক নাসিম, ডা. গৌরব দেওয়ান সহ অন্যান্য সিনিয়র প্রফেসরগণ। কর্মসূচীতে রাঙামাটি মেডিকেল কলেজের সকল কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
Previous Articleশোক দিবসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী স্বাস্থ্য বিভাগের
Next Article লাখ টাকায় পাঁঠা কিনলেন রিজার্ভবাজারের দয়াল দে
