শনিবার রাঙামাটি সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯ এর পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য দীপংকর তালুকদার, বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মঈন উদ্দীন এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো: রাঙামাটি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এনামুল হক খোন্দকার । উপস্থিত ছিলেন রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির ।
অনুষ্ঠানের শুরুতে রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে নতুন স্থাপিত শহীদ মিনারের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য দীপংকর তালুকদার।
সংসদ সদস্য দীপংকর তালুকদার তার বক্তব্যে বলেন, আমাদের মেয়েরাও ছেলেদের চেয়ে কোন অংশে কম নয়। তারাও পারে অসাধ্যকে সাধন করতে। কলেজ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে বলেন, প্রতি বছরই যেন এমন জমজমাট আসরে বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতার আয়োজন করা হয়। এবং সরকার কতৃক সকল প্রকার সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
