‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বপ্নের বাংলাদেশের জন্য লড়াই করেছিলো এ জাতি,দেশ স্বাধীন হওয়ার ৪৭ বছর পর বর্তমান শাসক দলের দু:শাসনে সেই স্বপ্নসাধ বিলিন হতে চলেছে’ বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা বিএনপির নেতারা।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক নাসের খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কামাল হোসেন,পৌর বিএনপির সভাপতি শফিউল আজস, সদর থানা বিএনপির সভাপতি এডভোকেট মামুনুর রশীদ,রিন্টু চৌধুরী,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির,সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু।
প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাজী মো: শাহ আলম।
বিএনপি নেতারা স্বাধীনতার এই মাসের মধ্যেই স্বাধীনতার ঘোষকের সহধর্মিনী এবং দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন,সরকার রাজনৈতিক প্রতিহিংসাবশত: মিথ্যা মামলা দিয়ে বেগম জিয়াকে কারাগারে প্রেরণ করেছে।
