বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শনিবার রাঙামাটিতে সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হবে।
রাঙামাটি সদর উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচীটি শুরু হবে জানিয়েছেন সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মামুনুর রশীদ।
তিনি জানিয়েছেন, সন্ধ্যা সাতটায় রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ে এর উদ্বোধন করবেন জেলা বিএনপির সভাপতি হাজী মো: শাহ আলম। এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদক দীপন তালুকদার,সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির সহ দলটির সহযোগি বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।
Previous Article‘শাসকগোষ্ঠীর মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ অনুপস্থিত’
Next Article কিশোরীকে ধর্ষন চেষ্টাকারি গ্রেফতার
