আসন্ন রাঙামাটির ১ম বিভাগ ফুটবল লীগে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের তুরুণ দুই ফুটবলার মাঠ মাতাবেন। ১ম বিভাগ ফুটবল লীগে এই দুই তরুণ মোঃ আসিফুল ইসলাম সাফাত খেলবেন ঐতিহ্য রাঙামাটি আবাহনী লিমিটেড এর হয়ে। এবং বাসিংমং মারমা খেলবেন উইনস্টার ক্লাবের হয়ে।
বিভিন্ন সময়ে এই দুই তরুণ খেলোয়ার উপজেলা বিভিন্ন ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকা রাঙ্গুনিয়া, বান্দরবান, কাপ্তাইসহ বিভিন্ন জায়গায় ফুটবল টূর্নাামেন্টে খেলে সুনাম অর্জন করেছেন। তারই সফলতা হিসেবে এবার পার্বত্য জেলা রাঙামাটিতে আসন্ন ১ম বিভাগ ফুটবল লীগে খেলবেন তারা।
এ প্রসঙ্গে আসিফুল ইসলাম সাফাত জানায়, রাঙামাটি ১ম বিভাগে নৈপুণ্য দেখিয়ে আগামীতে লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখছে সে।
বাসিং মং মারমা বলেন, আমাদের মতো তরুণ ফুটবলার যাহারা পার্বত্য এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে উন্নত অনুশীলন প্রদানের দ্বারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ প্রদান করলে ফুটবলের হারানো সেই গৌরব আবারও মাঠে ফিরে আসবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি।