বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি নগর শাখার জরুরি সভা ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিএনপি জেলা কার্যালয়ে সদস্য সংগ্রহ শুরু হয়েছে।
বিএনপি নগর শাখার সভাপতি এস.এম. শফিউল আজম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুল বাসেত অপু ও যুগ্ম সম্পাদক মো: কামাল হোসেন।
সভায় বক্তারা বলেন, বিএনপিকে আরো সংগঠিত করতে মাঠ পর্যায়ে কর্মীদেরকে কাজ করে যেতে হবে। নতুন কর্মী সংগ্রহ করার মধ্যে দিয়ে দলকে শক্তিশালী করতে হবে। আগামী নির্বাচনে বিএনপিকে নির্বাচিত করে দেশের উন্নয়ন করার সুযোগ প্রদানের জন্য সকল নেতা-কর্মীদেরকে এখন থেকে কাজ করতে হবে।
বক্তারা আরো বলেন, এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। বাংলাদেশের মানুষ এখন আর এই সরকারের সাথে নেই। তারা চায় বিএনপি আবারো ক্ষমতায় আসুক এবং দেশের উন্নয়ন করুক। জনগণের কথা চিন্তা করে আমাদেরকে মাঠ পর্যায়ে কর্মী সংগ্রহ করতে হবে এবং দলের জন্য কাজ করে যেতে হবে বলেও মন্তব্য করেন তারা।
আলোচনা সভার শেষে প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু নগর বিএনপির সভাপতি এস.এম. শফিউল আজম এবং সাধারণ সম্পাদক মাহাবুবুল বাসেত অপুর হাতে সদস্য সংগ্রহ ফরম তুলে দিয়ে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন ঘোষণা করেন।
