বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সাধারন সম্পাদক ক্য শৈ হ্লা মারমা রাঙামাটির ক্রীড়াঙ্গনের উন্নয়নে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করার ঘোষণা দিয়েছেন এবং রাঙামাটির কারাতে প্রশিক্ষনার্থীদের জন্য একটি ম্যাট/টাটামি প্রদান করেছেন।
গত ২৩সেপ্টেম্বর’১৮ তারিখে রাংগামাটি জেলা ক্রীড়া সংস্থা সফরকালে একটি কারাতে ম্যাট/ টাটামী উপহার দেয়ার ঘোষনা দিয়েছিলেন তিনি,তারই প্রেক্ষিতে ৯ অক্টোবর’১৮ তারিখে সেই ম্যাট রাংগামাটি জেলা ক্রীড়া সংস্থার নিকট হস্তান্তর করেন।
