পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী (সেমাই, চিনি,কিসমিস,বাদাম, দুধ,নুডলস) বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরের বনরূপায় আনুষ্ঠানিকভাবে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এরপর জেলাপ্রশাসক এ কে এম মামুনুর রশিদ ১নং ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী প্রদান করেন।
Previous ArticleNewly infected 3,COVID-19 increased to 46 in Rangamati
Next Article 18 people infected COVID-19 at Khagrachhari
