দেশের ঐতিহ্যবাহি ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাঙামাটি জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি জেলা শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘ বন্ধু মিছিলে এসো,ধরে শ্লোগান,রুখো সন্ত্রাস-দখলদারিত্ব-শিক্ষা বাণিজ্য-আগ্রাসন’ শ্লোগানে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি ফয়েজউল্লাহ,চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য ধীষণ প্রদীপ চাকমা, কেন্দ্রীয় নেতা অনুপ চক্রবর্তী অনুপ,পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক জগদীশ চাকমা। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিত বড়–য়ার সভাপতিত্বে ও সম্পাদক মিশু দে’র সঞ্চালায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি সমীর কান্তি দে,জেলা যুব ইউনিয়নের সভাপতি জিসান বখতেয়ার,জেলা উদীচীর সহসভাপতি রনজিত পাটোয়ারি বাসু,জেলা খেলাঘরের সাধারন সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী,কলেজ ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক প্রান্ত দেবনাথ,সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক অসীম দাশ।
সম্মেলনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শিল্পকলা একাডেমি থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এরপর সংগঠন সঙ্গীত পরিবেশনের পর শুরু হয় আলোচনা সভা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘ পুরো জাতি যখন বুয়েটে বর্বরোচিত হত্যার ঘটনায় স্তব্দ, ভারতের সাথে বৈষম্যমূলক চুক্তির কারণে যখন সারাদেশের বিবেকবান মানুষ ক্ষুদ্ধ,সেই সময় এই সম্মেলনে আমি আপনাদের বলতে চাই, ‘এইভাবে একটি দেশ চলতে পারে না। একটি সভ্য দেশে এমন বর্বরতা,বিচারহীনতা,গণতন্ত্রহীনতার যে সংস্কৃতি পুরো সমাজকে,রাষ্ট্রকে গ্রাস করছে,তা মেনে নেয়া যায় না। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাইকে যার যার জায়গা থেকে রুখে দাঁড়াতে হবে,প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ সাবেক এই নেতা ছাত্র ইউনিয়নের নতুন নেতৃত্বকে আগাম সাধুবাদ জানিয়ে বলেন, ‘ একটি দেশপ্রেমিক তারুণ্যই পারে এই জনপদে আশার বাতিঘর হিসেবে নতুন ভোরের আলো ছিনিয়ে আনতে।’
আলোচনা সভার পর বিকালে কাউন্সিল অধিবেশনে পুরনো সভাপতি অভিজিত বড়ুয়াকে সভাপতি, প্রান্ত দেবনাথ কে সাধারন সম্পাদক,অসীম দাশকে সাংগঠনিক সম্পাদক করে জেলা ছাত্র ইউনিয়নের ১৫ সদস্যের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।