বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি করেছে রাঙামাটি জেলা ছাত্রলীগ।
বুধবার সকালে রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার নেতৃত্বে আনন্দ র্যালিটি পৌরসভা চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় রাঙামাটি পৌর শাখা, কলেজ শাখা ও সদর উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এটি আমাদের দেশের জন্য বড় অর্জন। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে পরিচিত করিয়েছেন। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফলে আজ আমরা বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়িয়েছি। এমন অর্জনে
ছাত্রলীগ গর্বিত।
রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ বলেন, বঙ্গবুন্ধ না হলে যেমন বাংলাদেসের জন্ম হত না, তেমনি শেখ হাসিনা দীর্ঘদিন সরকারে না থাকলে এ অর্জন হতোনা। বিএনপি সরকারে আমলে আমরা তলা বিহীন ঝুড়ির তকমা পেছিলাম, শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্র। এই শেখ হাসিনার নেতৃত্বেই একদিন বাংলাদেশ বিশ্বের শক্তিধর রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে। তিনি এখন দেশরতœ থেকে বিশ্বরতœ।
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস। সেই ইতিহাসের অংশ হিসেবে বঙ্গবন্ধুর কন্যা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পাকিস্তানের প্রেতাত্মারা এখানে স্থান পাবে না।
