রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে রাঙামাটি জেনারেল হাসপাতালে দুইটি অক্সিজেন কনসেনট্রেটর সেট হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে রাঙামাটির ডেপুটি সিভিল সিভিল ডা. নীতিশ চাকমার নিকট অক্সিজেন কনসেনট্রেটর সেট হস্তান্তর করেন রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াদুদ।
এসময় রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. শহীদ তালুকদার, উপপ্রকল্প পরিচালক ডা. নিহার নন্দী, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর, রাঙামাটি চেম্বারের সিনিয়র সহ-সভাপতি উসাং মং, পরিচালক নিজাম উদ্দিন, আবুল মনসুর ওবায়দুল্লাহ ও চেম্বারের সচিব মু. শাব্বির আহম্মদ উপস্থিত ছিলেন।
এসময় ডেপুটি সিভিল সিভিল ডা. নীতিশ চাকমা বলেন, হাসপাতালের রোগীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী এই অক্সিজেন কনসেনট্রেটর যা রোগীদের কল্যাণে ব্যবহৃত হবে।
রাঙামাটি চেম্বারের সভাপতি আব্দুল ওয়াদুদ বলেন, ইতিমধ্যে আমরা সিভিল সার্জনের নিকট চেম্বারের পক্ষ থেকে পিপিই, সার্জিক্যার মাস্ক প্রদান করেছি। আজ (মঙ্গলবার) অক্সিজেন কনসেনট্রেটর সেট প্রদান করলাম। ভাবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি
