দীর্ঘদিন পর খেলাঘর আসর রাঙামাটি জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের বনরূপাস্থ খেলাঘরের অস্থায়ী কার্যালয়ে এক প্রতিনিধি সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি জাহেদ আবেদিন, সহ-সভাপতি লিটন দেব, সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, শাহীন আল মামুন ও অর্থ সম্পাদক পুলক বড়ুয়া।
এসময় উপস্থিত ছিলেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলির সদস্য মো. মান্নান ও সুনীল কুমার সরকার।
এতে বক্তব্য রাখেন, পুলক বড়ুয়া, মো. কামাল উদ্দিন, শাহীন আল মামুন, নাছের খান, ঝিমি কামাল, ফিরোজ আল মাহমুদ সোহেল, আবুল কালাম আকাশ, জসীম উদ্দন, মো. ইসমাইল।
এ নতুন কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলেও জানানো হয়েছে সভায়। এর আগের কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে এবং সাধারন সম্পাদক ছিলেন নতুন কমিটির সহসভাপতি লিটন কুমার দেব।
