রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের বর্তমান সাধারন সম্পাদক অলি আহমেদকে সভাপতি এবং সুমন হোসেনকে সাধারন সম্পাদক এবং মোঃ গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে সংগঠনটির রাঙামাটি জেলা কমিটি।
গত ৩ জুন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাত মোঃ সায়েম এবং সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদারের সাক্ষরে কলেজ ছাত্রদলের বর্তমান কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায়,সেই কমিটি বাতিল করে তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
একইদিন সাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে রাঙামাটির বিভিন্ন উপজেলা ছাত্রদল ও ইউনিট ছাত্রদলের কমিটিও ঘোষণা করা হয়।
রাঙামাটি সদর থানা ছাত্রদলের নতুন সভাপতি তারেক আহমেদ, সাধারন সম্পাদক ফজরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন জুয়েল। বাঘাইছড়ি পৌর ছাত্রদলের সভাপতি মোঃ হুমায়ুন কবির মুছা,সিনিয়র সহসভাপতি মোঃ ইউসুফ আলী,সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন জুমান,সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ নজরুল ইসলাম বাবলু এবং সাংগঠনিক সম্পাদক জিন্নাত তালুকদার।
কাচালং কলেজ ছাত্রদলের সভাপতি হয়েছেন হুমায়ুন কবির,সিনিয়র সহসভাপতি মোঃ মাহবুব এলাহী মাসুদ,সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব,সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ নিজামউদ্দিন রুবেল,সাংগঠনিক সম্পাদক মোঃ মোহর আলী।
বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের নতুন সভাপতি আলী আজগর,সিনিয়র সহসভাপতি নাসিমউদ্দিন,সহসভাপতি হেলালউদ্দিন,রফিকউদ্দিন জালাল,সাধারন সম্পাদক নুরু উদ্দিন,সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ ইউনুস মানিক, সাংগঠনিক সম্পাদক নেয়ামত উল্লাহ,সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিমউদ্দিন।
রাজস্থলী উপজেলা ছাত্রদলের দায়িত্ব পেয়েছেন সভাপতি আতিকুর রহমান সুমন,সাধারন সম্পাদক নাইমুর ইসলাম রনি,সাংগঠনিক সম্পাদক হ্লা চিং মং মারমা।
নানিয়ারচর উপজেলা ছাত্রদলের নতুন সভাপতি দেলোয়ার হোসেন টিটু,সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম মাসুম,সাধারন সম্পাদক বেলাল হোসেন,সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব,সাংগঠনিক সম্পাদক কবির হোসেন।
কাপ্তাই উপজেলা ছাত্রদলের নতুন সভাপতি হযরত আলী সুমন,সিনিয়র সহসভাপতি রূপক মল্লিক,সাধারন সম্পাদক সেকান্দার আলী রাসেল,সিনিয়র যুগ্ম সম্পাদক উথাইসিং মারমা,সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম।
রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার জানিয়েছেন, আমরা গত ৩ জুন এসব ইউনিটের কমিটি চূড়ান্ত করেছিলাম। তখনতো আমরা জানতাম না যে, কেন্দ্রীয় কমিটি দুদিন পরেই জেলা কমিটি ঘোষণা করবে। আমরা আমাদের মতো কমিটি করে সেটা ঘোষণা করেছিলাম।’
