মাঝেরবস্তি বাংলা নববর্ষ উদযাপন কমিটির এবারের আয়োজনে ‘মাইলস’ নয়, আসছে আরেক ঐতিহ্যের ব্যান্ডদল ‘ফিডব্যাক’। আগামী ১৫ এপ্রিল শাহ উচ্চ বিদ্যালয় মাঠে পারফর্ম করবে দেশের প্রধানতম এই ব্যান্ডদলটি।
উদযাপন কমিটির সদস্য সচিব জন ত্রিপুরা গৌরব জানিয়েছেন, আমরা প্রথমে ঐতিহ্যবাহি ব্যান্ড ‘মাইলস’ আনবো বলে ভেবেছিলাম, কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ‘ফিডব্যাক’কে আনার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের সাথেই চূড়ান্ত আলোচনা হয়েছে। এছাড়াও আনিকা নামে আরেকজন শিল্পী এই আয়োজনে অংশ নিচ্ছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত,টানা ২৬ বছর ধরে রাঙামাটি শহরের মাঝেরবস্তি এলাকার তরুণরা নববর্ষের দ্বিতীয় দিন মাঝেরবস্তির শাহ উচ্চ বিদ্যালয় মাঠে বর্ষবরণ উপরক্ষ্যে বর্ণিল আয়োজন করে আসছে। ইতোর্পূর্বে সোলস,ওয়ারফেজসহ অসংখ্য জাতীয়,আঞ্চলিক ও স্থানীয় ব্যান্ড ও সঙ্গীতশিল্পি এই আয়োজনে অংশ অংশ নিয়েছেন।
এদিকে বৃহত্তর রিজার্ভবাজার বাংলা নববর্ষ উদযাপন কমিটি তাদের ১৬ তারিখের আয়োজনে ‘শিরোনামহীন’ ব্যান্ডের সাবেক ভোকাল ও বর্তমানে নতুন ব্যান্ডদল ‘আভাস’ নামে আত্মপ্রকাশ করা তুহিন ও আভাসকে আনছে নিজেদের বাংলা নববর্ষ উদযাপনের আয়োজনে। সাথে থাকছে ক্লোজআপ ওয়ানের একাধিক তারকাও, এমনটাই জানিয়েছেন বৃহত্তর রিজার্ভবাজার বাংলা নববর্ষ উদযাপন কমিটির সদস্যসচিব বেলাল হোসেন রুবেল।
