জিয়াউল জিয়া
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যেগে ৫০৫ শিক্ষার্থীকে এককালীন শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। সোমবার দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন বিষয়ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে এই অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ও বিভিন্ন বিদ্যালয় ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এই এককালীন শিক্ষা উপবৃত্তি তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সহায়তা করার জন্য জেলা পরিষদ এই শিক্ষা উপবৃত্তি দিচ্ছে। শিক্ষার্থীরা প্রাপ্ত এই অর্থ যাতে শিক্ষার কাজে ব্যয় করে তার আহবান জানান।
তিনি আরও বলেন, সকল প্রকার অপপ্রচার রুখতে সুশিক্ষিত মানুষ প্রয়োজন, কেবল সুশিক্ষিতরাই বিচার বিবেচনা করে সত্য মিথ্য ও গুজব অপপ্রচার নির্ণয় করতে পারে। তাই এই এলাকার শিক্ষির্থীদের সুশিক্ষায় শিক্ষিত কারর প্রয়াসে এই শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে। পার্বত্য অঞ্চলে বিভেদ, সাস্প্রদায়িকতা জিয়ে রাখার জন্য বিভিন্ন মহল কাজ করছে তাদের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে আহ্বান জানান বক্তারা। আগামীতেও এই শিক্ষা উপবৃত্তি আরও বৃদ্ধি করার প্রচেষ্টার কথাও জানানো হয়।
উচ্চ মাধ্যমিকে ৪৫৯ জন শিক্ষার্থী প্রতিজনকে ৭ হাজার টাকা, ডিপ্লোমা ৪৬ জন শিক্ষার্থী প্রতিজনকে ৭ হাজার টাকা, ¯স্নাতক ৭৫ জন শিক্ষার্থী প্রতিজনকে ১০ হাজার টাকা, স্নাতক (সম্মান) ১১৯ জন শিক্ষার্থী প্রতিজনকে ১০ হাজার টাকা, মেডিকেল, প্রকৌশল ও কৃষি ৬৪ জনকে শিক্ষার্থী প্রতিজনকে ১২ হাজার টাকা এবং স্নাতকোত্তর ৪২ জনকে প্রতিজনকে ১২ হাজার টাকা মোট ৫০৫ জনকে ৪৬ লাখ ৪৭ হাজার টাকা।
