রাঙামাটি ২৯৯ সংসদীয় আসনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রন কক্ষ থেকে সন্ধ্যা ৬.০৯ মিনিটে রিটার্নিং অফিসার একেএম মামুনুর রশীদ ২০৩ টি কেন্দ্রের মধ্যে ১১ টির ফলাফল ঘোষণা করেছে। এর মধ্যে নৌকা প্রতীকে দীপংকর তালুকদার ১১ হাজার ১৫৫ ভোটে এগিয়ে আছেন। সিংহ প্রতীকের ঊষাতন তালুকদার পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট। ধানের শীষের মনিস্বপন দেওয়ান ৫৬২ ভোট,কোদাল প্রতীকে জুঁই চাকমা ২৫ ভোট,লাঙ্গল প্রতীকের অ্যাডভোকেট পারভেজ তালুকদার ১৬ ভোট এবং হাতপাখা প্রতীকে জসীমউদ্দীন ৬৮ ভোট পেয়েছেন।
বিভিন্ন উপজেলা থেকে বিস্তারিত ফলাফল আসছে এবং নিয়ন্ত্রন কক্ষ থেকে সেসব ফলাফল ঘোষনা করা হচ্ছে।
Previous Article‘ভোটে অনিয়ম হচ্ছে’-অভিযোগ মনিস্বপনের
Next Article রাঙামাটির ২৩ কেন্দ্রে এগিয়ে নৌকা