পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি জেলার সকল সাপ্তাহিক হাটবাজার স্থগিত করেছেন রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ।
মঙ্গলবার সন্ধ্যায় পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে এই তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক জানিয়েছেন,করোনা ভাইরাসের কারণে গণজমায়েত এড়াতে সাপ্তাহিক হাটগুলো বন্ধ থাকবে। তবে নিয়মিত দোকানপাট ও কাঁচা বাজারগুলো খোলা থাকবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানও খোলা থাকবে।
Previous Articleরাঙামাটিতে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে ছাত্র ইউনিয়ন
Next Article রাঙামাটি শহরে এক অবাক সিএনজিওয়ালা
