পঞ্চশীল প্রার্থনাসহ ধর্মীয় আচার পালনের মধ্যদিয়ে রাঙামাটির আসামবস্তী বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার ও রাঙামাটি উলুছড়ি ছাবা বৌদ্ধ বিহারে চীবর উৎসর্গের মাধ্যমে মাসব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দানোত্তম কঠিন চীবর দান উৎসব শুরু হয়েছে।
সোমবার দুপুরে রাঙ্গামাটি আসামবস্তি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার ও রাঙ্গামাটি বড়–য়া জনকল্যাণ সংস্থার আয়োজনে ২৩তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব শুরু হয়।
ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
বিশেষ অতিথি ছিলেন বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার ও রাঙামাটি বড়–য়া জনকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডাঃ সুপ্রিয় বড়ুয়া, সভাপতি শিক্ষক সনৎ কুমার বড়–য়া, সাধারণ সম্পাদক উদয়ন বড়–য়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আশীষ বড়–য়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান বড়–য়া।
এসময় উত্তম বড়–য়া, দীপক বড়–য়া, হারাধন মুৎসুদ্দী, রনজীৎ বড়–য়া, স্বপন বড়–য়া, অরুন বড়–য়া, হীরন বড়–য়া, সুজিত বড়–য়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পার্বত্য ভিক্ষু সংঘ রাঙামাটি পৌর শাখার প্রধান উপদেষ্টা ভদন্ত শ্রীমৎ ধর্মকৃর্তি মহাথেরোর সভাপতিত্বে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দান উৎসব ধর্মসভায় পূর্ণার্থীদের উদ্দেশে ধর্মদেশনা প্রদান করেন, কাউখালী শান্তি নিকেতন বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ জ্ঞানানন্দ মহাথেরো, আসামবস্তি ধর্মচক্র বৌদ্ধ বিহার অধ্যক্ষ শ্রীমৎ পাঞ্ঞা বংশ মহাথেরো। সদ্ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন, চন্দনাইশ কেন্দ্রীয় শ্রদ্ধানন্দ বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ বোধিপ্রিয় ভিক্ষু।
অনুষ্ঠানে পবিত্র মঙ্গলাচরণ পাঠ করেন, বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ করুনা পাল থেরো।
এতে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
পরে পঞ্চশীলের মাধ্যমে মঙ্গলাচরনের পর ভিক্ষুসংঘকে চীবর উৎসর্গ করা হয়। বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে সমবেত প্রার্থনায় অংশ নিয়ে রাঙামাটি বড়–য়া স¤প্রদায়ের মানুষ ভিক্ষুসংঘকে চীবর দান করেন।
ধর্মসভা ও পঞ্চশীল গ্রহণের পর চীবর দানের মাধ্যমে ‘মুক্তির অহিংসা বাণী ছড়িয়ে যাক মানুষে মানুষে এবং সামনের দিনগুলোতে শান্তি ফিরে আসুক ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের’ এমন প্রার্থনার মধ্যদিয়ে চীবর দানের সমাপ্তি ঘটে।
Previous Articleক্লাশ বন্ধ রেখে স্কুলে যুবলীগের সম্মেলন !
Next Article ভূমি বেদখলের প্রতিবাদে সাজেকে ইউপিডিএফ’র বিক্ষোভ
