বাংলাদেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের ভাতা ও পেনশন পাওয়ার দাবিতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন বেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচির প্রেক্ষিতে ২৮ জানুয়ারি রোববার থেকে ৩০ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত কর্মবিরতি পালন করবে রাঙামাটি পৌরসভা সার্ভিস এসোসিয়েশন। শনিবার রাঙামাটি পৌরসভা সার্ভিস এসোসিয়েশন’র সভাপতি একেএম বশির হোসেন ও সাধারণ সম্পাদক সনত কান্তি বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তারা আরও জানান, কর্মসূচি চলাকালিন সময়ে রাঙামাটির পৌরসভার সকল প্রকার কার্যত্রম ও সেবাসমূহ বন্ধ থাকবে। পৌরবাসির সাময়িক অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। (বিজ্ঞপ্তি)