রাঙামাটি কাঠ ব্যবসায়ি সমবায় সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে হাজী মোঃ আজম খান চৌধুরী এবং সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাওন ফরিদ।
মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে আজম খান ২১১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ধ আনোয়ার মিয়া ভানু পেয়েছেন ১৪৫ ভোট। আরেক সভাপতি প্রার্থী আবু ইউসুফ ভূইয়া পেয়েছেন ৩১ ভোট।
সহসভাপতি পদে মোঃ আনোয়ার খান ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে অন্য প্রার্থী হাবিবুর রহমান চৌধুরী পেয়েছেন ১৬৪ ভোট।
সাধারন সম্পাদক পদে শাওন ফরিদ ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি হাজী মোঃ শহীদুল্লাহ পেয়েছেন ১৫৪ ভোট।
সহসাধারন সম্পাদক পদে হাজী মোঃ মুরাদ ১৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই পদে অন্য দুই প্রার্থী আলহাজ্ব নুর মোহাম্মদ পেয়েছেন ১২৮ ভোট এবং মোঃ জহির আলম পেয়েছেন ৭৫ ভোট পেয়েছেন।
অর্থ ও পরিকল্পনা সম্পাদক পদে শহীদুল্লাহ কাজল ২৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি বখতেয়ার উদ্দিন চৌধুরী পেয়েছেন ১৫৪ ভোট।
সমাজসেবা ও উন্নয়ন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন লোকমান হাকিম হীরা,তার প্রাপ্ত ভোট ২৫১। নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ জহির পেয়েছেন ১৩৯ ভোট।
তথ্য ও প্রচার সম্পাদক পদে মোঃ নুরুল ইসলাম ১৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাজী মোঃ জসীমউদ্দীন পেয়েছেন ১৮৮ ভোট।
দপ্তর সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মানিক রতন নাথ,তার প্রাপ্ত ভোট ১৮২। এই পদে অন্য দুই প্রার্থী জাহেদুল ইসলাম পেয়েছেন ১২০ ভোট এবং মোঃ মোনাফ পেয়েছেন ৮১ ভোট।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অর্পন সাহা (২১০ ভোট) মোজাহেরুল ইসলাম ওয়াসিম (২০৯),মোঃ আরফান আলী (১৮৬ ভোট),মোঃ আলমগীর (১৭৭)। এই পদে অন্যান্য প্রার্থী নুর মোহাম্মদ রানা (১৭৩ ভোট), ইকবাল আহম্মেদ (১৪৮ ভোট) এবং খোরশেদ আলম (১২০ ভোট) পেয়েছেন।
রাঙামাটি কাঠ ব্যবসায়ি সমিতিতে নির্বাচিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বনরূপা ব্যবসায়ি সমিতির সভাপতি আবু সৈয়দ। তিনি বিজয়ী ও বিজিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আমি আশা করছি,নতুন এই নেতৃত্ব পার্বত্য রাঙামাটির কাঠ ব্যবসা ও ব্যবসায়িদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
