রাঙামাটিতে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এই সভায় উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলার ত্রাণ পরিবীক্ষণ কমিটির প্রধান ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার, আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. ইফতেখুর রাহমান, জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. আলমগীর কবিরসহ জেলার উর্দ্ধতন কর্মকর্তাগণ।
মতবিনিময় সভায় বক্তারা রাঙামাটিতে করোন মোকাবেলায় স্বাস্থ্য সেবার প্রস্তুতি, আইনশৃঙ্খলা এবং ত্রাণ বিতরণসহ জেলার সার্বিক পরিস্থিতি রাঙামাটি জেলার ত্রাণ পরিবীক্ষণ কমিটির প্রধানকে অবহিত করেন।
এসময় রাঙামাটি জেলার ত্রাণ পরিবীক্ষণ কমিটির প্রধান ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী রাঙামাটি করোনা পরিস্থিতির প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, করেনা পরবর্তী পরিস্তিতি মোকাবেলায় দ্রæত কর্মপরিকল্পনা তৈরি করে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করুন এবং সরকারের নির্দেশনা অনুযায়ী সংকট উত্তোরণে সকলকে একসাথে কাজ করার অনুরোধ জানান।
