জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৩নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ৩নং ওয়ার্ডের শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে, শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্নিমা বড়ুয়া, পৌর আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক মনোজ ত্রিপুরা, জেলা যুবলীগের সহ সভাপতি শাহেদ চৌধুরী, সাবেক ছাত্র নেতা বিটু বড়ুয়া, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সাইফুল আলম রাশেদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অপু চিং লেপচা, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক অর্নব ত্রিপুরা সৌরভ প্রমুখ।
অতিথিরা স্কুলের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের পরে স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন।

২ Comments
মহৎ উদ্যোগ….
কল্যান কামনায়….
O bhai Ai Chara Gacher namta ki diso ??