নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি জেনারেল হাসপাতালে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তি স্থাপন করা হয়েছে। বুধবার সকালে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব নির্মিত হাসপাতালের ভিত্তি স্থাপন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়না পাংখোয়া, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, মেডিকেল কলেজের সহকারী পরিচালক নিহার রঞ্জন নন্দীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনকালে দীপংকর তালুকদার বলেন, সরকার স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় পাহাড়ি জেলা রাঙামাটিতেও বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি করছে। এতে এই এলাকার মানুষ নিজ জেলায় স্বাস্থ্য সেবা পাবে।
সিভিল সার্জন অফিস জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে ১৭ কোটি ৭১ লক্ষ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ ১১ তলা বিশিষ্ট এ ভবনটির কাজ বাস্তবায়ন করছে। শুরুতেই এই হাসপাতালে ৩ তলা ভবন, আন্ডারগ্রাউন্ড পাকিং, ওপিডি, ইমার্জেন্সি ডক্টরস রুম, অপরেশন থিয়েটার, আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস সেন্টার ইত্যাদি স্থাপিত হবে।
