করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরো কঠোর হচ্ছে রাঙামাটি জেলা প্রশাসন ও পুলিশ। আপাতত প্রতিদিন সন্ধ্যা ৬টার পর মুদি দোকান ও কাঁচা বাজার বন্ধ থাকবে এবং তবে রাতেও শুধুমাত্র ওষুধের দোকান খোলা থাকবে ।
সোমবার দুপুরে শহরে জেলা পুলিশের পক্ষ হতে এবিষয়ে মাইকিং করা হয়।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন ভয়াবহ আকার ধারণ করায় বিনা কারণে ঘর থেকে বের হবেন না এবং ঘরের বাইরে কাউকে বের হতে দেওয়া হবে না। বের হলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই সবাই ঘরে অবস্থান করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।
রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, সন্ধ্যা ৬টার পর কাঁচা বাজার ও মুদি দোকান বন্ধ থাকবে শুধু ওষুধের দোকান খোলা থাকবে। তিনি আরো বলেন, সন্ধ্যার পর মুদি ও কাচা বাজারে কিছু মানুষ আড্ডা দেয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে সেই কারনে মানুষকে ঘরে রাখতে এই সিন্ধান্ত নেয়া হয়েছে।
