নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে হাটবাজারে আসা পথচারী ও খেতে খাওয়া মানুষদের মাঝে মাস্ক বিতরণ করেছে দৈনিক কালের কন্ঠের সামাজিক সংগঠন শুভসংঘের বন্ধুরা। বুধবার কলেজ গেইট বাজারের সাপ্তাহিক হাট বাজারে তারা এই কার্যক্রম পরিচালনা করে।
সকাল সাড়ে আটটায় গণপূর্ত অফিসের সামনে থেকে কার্যক্রম শুরু করে দেবাশীষ নগর, টিএন্ডটি, কল্যাণপুর ও কলেজ গেইট থেকে ঘুরে এসে আবার গণপূর্ত অফিসের সামনে এসে শেষ করে তাদের বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম। তার সাথে সাথে সঠিকভাবে মাস্ক পরার নিয়ম ও করোনার সচেতনতা বাড়াতে পরামর্শ দেন তারা। এই দিন সবজি বিক্রেতা, সাধারণ ক্রেতা, পথচারী ও খেতে খাওয়া মানুষসহ প্রায় ২০০ জনকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
কালেরকন্ঠ শুভসংঘ রাঙামাটি জেলা শাখার সভাপতি মংচিউ মারমা’র সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন শুভ সংঘের সাধারণ সম্পাদক প্রিয়ম আইচ, নারী বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিপা আক্তার, সদস্য গৌরী চৌধুরী, শারমির আক্তারসহ আরও অনেকে।
এতে সভাপতি মংচিউ মারমা বলেন, শুভসংঘ মূলত একটি পাঠক সংগঠন হলেও সারা দেশে এই সংগঠনটি শিক্ষা, সামাজিকসহ আরও বিভিন্ন কর্মকান্ডে অবদান রাখছে। তারই ধারাবাহিকতায় রাঙামাটিতে সংগঠনের উদ্যোগে মাস্ক বিরতণ করা হয়েছে।
