‘মাদককে না বলুন, মাদক প্রতিরোধে এগিয়ে আসুন’ এ স্লোগানকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটিতে মাদকবিরোধী অভিযান আরও জোরালো ভাবে পরিচালনার দাবিতে মানববন্ধন করেছে তরুণ সামাজিক সংগঠন ‘আলোর ফুল’। মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনটির সভাপতি ইকবাল হোসেন শিশির’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, সংগঠনের উপদেষ্টা আবু সাহাদাৎ মো. সায়েম, ঝিমি কামাল, রোবার স্কাউটস’র সম্পাদক আবছার আলী, ওয়ার্ল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দেবাশীষ রাজা পালিত, রাঙামাটি ব্লাড ব্যাংক’র এডমিন আজাদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘রাঙামাটিতে বর্তমান সময়ে যুব সমাজ ইয়াবাসহ বিভিন্ন নেশাদ্রব্য গ্রহণে জড়িয়ে পড়ছে। তাদের এমন কর্মকান্ডের ফলে নষ্ট হচ্ছে অন্যরাও জড়িয়ে যাচ্ছে। এ যুব সমাজকে এহেন কর্মকান্ড থেকে দূরে রাখতে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। আরো জোরালো ভাবে মাদক বিরোদী অভিযান চালাতে হবে।
মানববন্ধন থেকে বক্তারা মাদক বিরোধী অভিযান জোরালো করার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান।
