নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে করোনা ভাইরাসে সংক্রমণ প্রতিরোধে সরকারের নতুন ১৮ দফা প্রজ্ঞাপন জারি করার পর থেকে সাধারণ মানুষদেরকে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরে চলার জন্য জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় একাধিক মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন জনবহুল স্থানে মাইকিং করে মানুষদের স্বাস্থ্যবিধি মেনে ঘর থেকে বের হওয়ার পাশাপাশি যানবাহনে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন মোবাইল কোর্ট।
এ সময় নির্বহী ম্যাজিস্ট্রেট ৬ জনকে মাস্কসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি না মানায় মোট ২ হাজার ৭শত টাকা জরিমানা করেন।
মোবাইল টিমটি রাঙামাটি শহরের তবলছড়ি বাজার, রিজার্ভ বাজার, বনরূপা, ভেদভেদী ও আসামবস্তি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এবং তারা বিভিন্ন বাজারে গিয়ে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলা, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরার্মশ প্রদান করছেন এবং সামাজিক দুরত্ব বজায় রেখে নিজের প্রয়োজনে ঘর থেকে বের হয়ে কাজ শেষে আবার ঘরে চলে যাওয়ার অনুরোধ জানাচ্ছেন।
