নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর জন্ম শতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। ম্যানেজমেন্ট বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী আকিব মাহমুদ হাসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের প্রক্টর প্রফেসর জুয়েল শিকদার, ৩য় ব্যাচের শিক্ষার্থী আতিকুজ্জামান রানা, জয়তু বড়ুয়া তুন্না, মহিউদ্দিন মুন্না, ৪র্থ ব্যাচের শিক্ষার্থী হাসু দেওয়ান, ধ্রুব দাশ, মিলিন্দ চাকমা ও ৫ম ব্যাচের শিক্ষার্থী উষ্ণিশ দেওয়ান, সাকলাইন হাসান ও মো. রাশেদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শিক্ষা উপকরণ বিতরণ শেষে ক্যাম্পাস প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়।
