জিয়াউল জিয়া
‘দুর্যোগ আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই স্লোগান নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. দিদারুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ২০১৭ সালের ১৩ জুন রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসে ব্যাপক প্রাণহানি ও ঘরবাড়ি, রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়। দুর্যোগ সম্বন্ধে পূর্বপ্রস্তুতি ও দুর্যোগ বিষয়গুলো মাথায় রেখে সতর্কতা অবলম্বন করলে হয়তো এতো ব্যাপক প্রাণহানি রোধ করা সম্ভব হতো। মানুষ বিপর্যয়ের কথা চিন্তা না করে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে এতে দুর্যোগে ক্ষয়ক্ষতি সম্ভাবনা রয়েছে। একই সাথে বক্তারা আরও বলেন, পাহাড়ে থাকতে হলে নিয়ম মেনে থাকতে হবে। কাউকে পাহাড় কেটে পরিবেশ নষ্ট করে কাউকে বসবাস করতে দেওয়া হবে না। দুর্যোগে প্রশমনে সচেতনতার বিকল্প নেই বলে জানান বক্তারা।
আলোচনা সভায় রাঙামাটিতে নৌ ফায়ার স্টেশন নির্মাণের জোর দাবি উঠে। দ্রুত নৌ ফায়াস স্টেশন নির্মাণে আশ^াস দেন জেলা প্রশাসক।
