জিয়াউল জিয়া ॥
আসন্ন রমজান উপলক্ষে সারা দেশের ন্যায় ভর্তূকি মূল্যে রাঙামাটিতে ৮৭ হাজার ৩৪০ পরিবারের মাঝে টিসিবি’র পণ্য সরবারাহ করা হবে। শনিবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, পৌরসভার মেয়ার আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন ও গণমাধ্যম কর্মীগণ।
সংবাদ সম্মেলনের জেলা প্রশাসক জানান, রাঙামাটির ১০টি উপজেলা ও ২টি পৌরসভায় ২৮জন ডিলারের মাধ্যমে ৮৭ হাজার ৩৪০ পরিবারের মাঝে রবিবার সকাল থেকে প্রথম পর্যায় ৪৬০ টাকার প্যাকেজে ২ কেজি চিনি, ২লিটার সয়াবিন, ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন কার্ডধারী পরিবার। প্রথম দিনে প্রায় ১২ হাজার কার্ডধারী পরিবার এই সুবিধার আওয়াত আসবেন বলে জানান তিনি।
রবিবার সকালে রাঙামাটির আসামবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করবেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।
