ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) রাঙামাটি সচেতন কমিটির (সনাক) আওতায় অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকালে রাঙামাটি সনাক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। এতে সাইফুল হাসানকে সভাপতি, সুখী চাকমা ও খোকন কুমার দে’কে সহ-সভাপতি করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এসময় জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি নিরুপা দেওয়ান’র সভাপতিত্বে ও টিআইবির এরিয়া কো-অডিনেটর বেনজিন চাকমা’র সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সনাক সদস্য অমলেন্দু হাওলাদার ও গৈরিকা চাকমা। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টিআইবির এলাক ফেসিলেটর নুরুল আলাল।
সভায় বক্তারা বলেন, ‘টিআইবি কারো দুর্নীতি ধরে না, তারা দুর্নীতি বিষয়ে সচেতন করে। আমরা চাই তরুণ সমাজের মধ্যে এই সচেতনতা আরও বৃদ্ধি পাক। তারা যেনো দেশের প্রতি ভালোবাসা নিয়ে দেশের জন্য কিছু করে।’ বিজ্ঞপ্তি
