সাইফুল হাসান
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের রাঙামাটি জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটির আশিকা কনভেনশন পার্কে এ সভা অনুষ্ঠিত হয়। এতে রাঙামাটি জেলার স্বর্ণ ব্যবসায়ি ও ব্যবসায়ি নেতারা উপস্থিত ছিলেন।
বাজুস রাঙামাটি জেলা শাখার সভাপতি মৃদুল ধরের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। সভায় বিশেষ অতিথি ছিলেন বাজুস’র কার্যনির্বাহী সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, মো: রিপনুল হাসান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং ও সাধারণ সম্পাদক (বাজুস, চট্টগ্রাম বিভাগ) প্রণব সাহা।
সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেদভেদী ব্যবসায়ি সমিতির সভাপতি নিখিল পাল, তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু নাছের বিপ্লব, রিজার্ভ বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি আনোয়ার মিয়া ভানু, বনরূপা ব্যবসায়ি সমিতির সভাপতি আবু সৈয়দ।
মত বিনিময় সভায় জুয়েলার্স এসোসিয়েশনের নেতারা বলেন, বাজুস’র প্রেসিডেন্ট ও দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান তানভীর এর হাত ধরে এ বাজুস এগিয়ে যাচ্ছে। তিনি যে প্রতিষ্ঠানের দায়িত্ব নেন সেই প্রতিষ্ঠানই এগিয়ে যায়। বাংলাদেশের শিল্প ও বাণিজ্যকে এগিয়ে নিতে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। মাত্র ৭০০ সদস্যের সংগঠনটি তার নেতৃত্বেই এখন ৪০ হাজার সদস্যের সংগঠন।
তারা আরও বলেন, এ ব্যবসাকে মান সম্মত রাখতে এবং এগিয়ে নিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর একটি স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি ঘোষণা করেছেন আমাদের বাইরে থেকে স্বর্ণের বার আনতে হবে না, দেশই এ বার তৈরি করা হবে। যেটার জন্য প্রেসিডেন্ট ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের রাঙামাটি শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মাধব চক্রবর্তী, প্রধান উপদেষ্টা বিপ্লব ধর। মতবিনিময় সভাটির পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন বিকাশ ধর ও সদস্য সচিব ছিলেন সুমন ধর।
