নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে শুক্রবার জুমার নামাজের পর পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠিত হবে। রাঙামাটি জেলালা গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় এই জশনে জুলুছের(বর্ণাঢ্য র্যালীর) আয়োজন করা হয়েছে।
জুলুছে নেতৃত্ব দিবেন আনজুমানে আহমদিয়া সুন্নিয়া পরিচালিত রিসার্স সেন্টারের মহাপরিচালক আল্লামা আলহাজ্ব এম এ মান্নান। সভাপতিত্ব করবেন জেলা গাউসিয়া কমিটির আহবায়ক হাজী মোঃ মুছা মাতব্বর।
রিজার্ভ বাজার জামে মসজিদ হতে জুমার নামাজের পর অনুষ্ঠিত জশনে জুলুছ প্রেসক্লাব, পুরাতন বাস স্টেশন, শান্তিনগর, পৌরসভা, কাঠালতলী সড়ক প্রদক্ষিণ করে বনরূপা জামে মসজিদে গিয়ে শেষ হবে। বনরূপা জামে মসজিদে আলোচনা ও মিলাদ কিয়াম শেষে বাংলাদেশ ও বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
জশনে জুলুছে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা গাউসিয়া কমিটির সদস্য সচিব মুহাম্মদ আবু সৈয়দ সকলকে অনুরোধ জানান।
