নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটিতে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ করেছে জনতা ব্যাংক। শুক্রবার সকালে জেলা শহরের হ্যাপির মোড় এলাকায় ব্যাংকের নিজস্ব কার্যালয়ে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জনতা ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম জোনের উপ-মহাব্যবস্থাপক শ্যামল বিশ্বাস।
এসময় রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র কালায়ন চাকমা, জনতা ব্যাংক চট্টগ্রাম জোনের প্রিন্সিপাল অফিসার এসএম নাসির উদ্দিন, আহসান উদ্দিন চৌধুরী, রাঙামাটি শাখার ব্যবস্থাপক অতীশ চাকমাসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ত্রাণসামগ্রী হিসেবে ২০টি দুস্থ পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ৫ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ ও সাবান দেয়া হয়েছে। পরে ব্যাংকের নিজস্ব কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করা হয়।
