নিজস্ব প্রতিবেদক
গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে ইফতার সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে রিজার্ভমুখ খানকা শরীফে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলার আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য হাজ্বী মোঃ মুছা মাতব্বর।
বিশেষ ছিলেন- গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব মোঃ আবু সৈয়দ, তৈয়বিয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ¦ মোঃ আখতার হোসেন চৌধুরী, গাউছিয়া কমিটির সাবেক সভাপতি আব্দুল হালিম (ভোলা) সওদাগর, আহবায়ক কমিটির সদস্য মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, হাজ্বী নাসির উদ্দিন, হাজ্বী আব্দুল করিম খান, হাজ্বী মোঃ জসিম উদ্দিন প্রমূখ। এসময় গাউছিয়া কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব মোঃ আবু সৈয়দ বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলায়ও বিতরণ করা হবে। জেলায় দেড় হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি। ইফতার সামগ্রী বিতরণ শেষে মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাত করা হয়।
