দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা দৈনিক কালের কন্ঠর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের মতো পার্বত্য শহর রাঙামাটিতেও র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহরের চারুকলা একাডেমি চত্বর থেকে একটি শোভযাত্রা বের হয়ে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) জসীমউদ্দীন বাবুল, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে,জেলা যুব ইউনিয়নের সভাপতি জিসান বখতেয়ার,ইপসার প্রোগ্রাম কোঅর্ডিনেটর জসীমউদ্দীন,রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক নাজিমউদ্দিন জেলা যুবলীগের নেতা কামাল উদ্দীন,পৌর ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির,জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়–য়া,সাধারন সম্পাদক মিশু দে,জীবন’র সাধারন সম্পাদক সাজিদ বিন জাহিদ মিকি,ইয়ুথ’র সভাপতি হোসাইন ইকবাল,রাঙামাটি ব্লাডব্যাংক এর সভাপতি রাশেদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায়,বক্তারা কালের কন্ঠর বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়ে পার্বত্য চট্টগ্রামের আরো বেশি বেশি সংবাদ প্রচার করে পার্বত্যবাসির পাশে থাকার জন্য কালের কন্ঠের প্রতি অনুরোধ জানান।
