রাঙামাটিতে পাহাড়ধ্বসের ঘটনায় শনিবার আরো দুইজনের মৃতদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রন কক্ষ। কক্ষের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকতেয়ার আরাফাত জানিয়েছেন, জুরাছড়ি উপজেলার দুমদুম্যা এলাকা থেকে পাহাড় ধ্বসে নিহত চিয়ং চাকমা (১৭) এবং চিবেচোগা চাকমা নামের দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা হলো ১১৩। গত সোম ও মঙ্গলবার জেলা জুড়ে প্রবল বৃষ্টিপাতের ফলে পাহাড় ধ্বসে রাঙামাটি পৌর এলাকা,কাউখালি,কাপ্তাই,জুরাছড়ি এবং বিলাইছড়িতে এইসব মৃত্যুর ঘটনা ঘটে।
টানা চারদিনের উদ্ধার অভিযানের পর শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে উদ্ধার তৎপরতা শেষ করেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।
Previous Articleঘুরে দাঁড়াচ্ছে রাঙামাটি
Next Article লঞ্চেই ভরসা,বাড়ছে যাত্রী
